Homeদক্ষিণবঙ্গBurdwan: জল ভরা পেট্রোল পাম্প

Burdwan: জল ভরা পেট্রোল পাম্প

গোপাল তেল বের করে ঘ্রাণ নিতেই চোখ কপালে!

এক ছিলো এক ছোট্ট শহর—নাম তার সোনারপুরা। শহরের এক প্রান্তে, ঝাঁ চকচকে এক পেট্রোল পাম্প, যেটা চালাতেন গম্ভীর স্বভাবের মালিক মাধব দাস

সোমবার সকালটা ছিলো একেবারে অন্য দিনের মতোই। কয়েকজন বাইক আরোহী এসেছেন, ট্যাংকি ভর্তি করে নিয়ে গিয়েছেন তেল। কিন্তু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল অল্পক্ষণ পরেই। বাইকের শব্দ হঠাৎ বন্ধ! গাড়ি টলমল করছে, ইঞ্জিন কাশি তুলছে। একে একে সবাই বাইক ঠেলে ঠেলে পৌঁছে গেলেন পাড়ার ওস্তাদ গোপাল মিস্ত্রির দোকানে।

গোপাল তেল বের করে ঘ্রাণ নিতেই চোখ কপালে!
– “ওরে বাবা! এ তো পেট্রোল না, আধা পেট্রোল আধা জল!”

এমন কথা শুনেই বাইক আরোহীরা জোট বাঁধল। দুপুর হতেই ঝাঁপিয়ে পড়ল মাধব দাসের পাম্পে।
– “এই যে দাদা, জল মিশিয়ে পেট্রোল দাও কেন?”
– “আমাদের বাইক তো সব নষ্ট হয়ে গেল!”

এতক্ষণে খবর ছড়িয়ে পড়েছে। বড়শালপুর গ্রামের এক গাড়ির মালিক বিজনবাবু শুনলেন, তিনিও নাকি এই পাম্প থেকে তেল নিয়েছেন। তিনি নিজে এসে টেস্ট করিয়ে দেখলেন—সত্যি সত্যি তেলের ভেতর জল! তখন আর রক্ষা নেই, চারপাশ থেকে আরও লোকজন এসে চেঁচামেচি শুরু করল।

পেট্রোল পাম্পের মালিক ঘেমে-নেয়ে একাকার। কেউ বলছে পুলিশ ডাকো, কেউ বলছে দোকান বন্ধ করো। শেষমেশ মাধব দাসের পাম্পের শাটার টেনে বন্ধ করে দেওয়া হল। চারপাশে তখনও তুমুল উত্তেজনা।

সোনারপুরা থানার পুলিশ এসে লোকজনকে শান্ত করল। অভিযোগ নেওয়া হল, তদন্ত শুরু হল।
লোকের ভিড়ে তখনও কেউ কেউ বলছে,
– “এই পাম্পে আগেও এমন হয়েছে, আমরা বলিনি। কিন্তু আজ আর ছাড়া হবে না!”

শহরের ছোট্ট পাম্প, জল মেশানো পেট্রোল আর বিক্ষোভের গল্পে গমগম করছে চারদিক। সবাই অপেক্ষা করছে—আসল সত্যি কী বেরিয়ে আসে!

বিঃদ্রঃ – গল্পের চরিত্রের সাথে বাস্তবের চরিত্রের আর স্থানের কোনো মিল নাই। শুধুমাত্র কাহিনীর অবলম্বনে লেখা।

|| সমাপ্ত  ||

এই মুহূর্তে

আরও পড়ুন